Web Analytics

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াত মানবতার কল্যাণে কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় এবং বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চায়। তিনি শুক্রবার (৩ এপ্রিল) সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ইউনিট সভাপতি-সেক্রেটারি শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামি আন্দোলনের পথ কখনো সহজ ছিল না এবং ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। জামায়াতের দায়িত্বশীলদের দেশ ও জাতির জন্য সতর্ক প্রহরীর ভূমিকা পালন করতে হবে। অতীতে নানা ষড়যন্ত্র ও জুলুম-নিপীড়নের মুখেও সংগঠনটি নীতি ও আদর্শে অবিচল রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমির রফিকুল ইসলাম মজুমদার এবং পরিচালনা করেন সেক্রেটারি মুহিব আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং দারসুল কুরআন পেশ করেন মুফতি আলী হায়দার। স্থানীয় নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রনেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।