Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, তারা অঞ্চলের সামরিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে বেসামরিক মানুষের হতাহত এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়ে গুরুত্ব দিয়েছেন। দুই নেতা যত দ্রুত সম্ভব সংঘাত বন্ধের ওপর জোর দেন এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকটের সমাধান করার প্রয়োজনীয়তা তুলে ধরেন, যাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ন্যায়সংগত স্বার্থ বজায় থাকে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাদের এই আহ্বান মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সহিংসতা ও মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের প্রতিফলন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।