Web Analytics

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক উত্থান ও গৌতম আদানির করপোরেট সম্প্রসারণের কথিত সম্পর্ক নিয়ে নির্মিত ৩৬ মিনিটের প্রামাণ্যচিত্রকে ঘিরে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। ‘দ্য ফ্রেন্ডশিপ ফাইলস: হাউ মোদি অ্যান্ড আদানি স্টোল ইন্ডিয়া’ শিরোনামের ভিডিওটি ৯ অক্টোবর হটমেইলের সহ-প্রতিষ্ঠাতা ও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা সাবির ভাটিয়ার ইউটিউব চ্যানেল এবং এক্সে প্রকাশিত হয়। কলকাতা হাইকোর্ট ৩১ জানুয়ারি পর্যন্ত এর প্রচার ও শেয়ারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন।

প্রামাণ্যচিত্রে অভিযোগ করা হয়েছে, সরকারি বিধিনিষেধ ও নীতিমালা উপেক্ষা করে আদানি গ্রুপকে বন্দর, বিমানবন্দর ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক অবকাঠামো এবং কয়লা খনি ইজারাসহ গুরুত্বপূর্ণ খাতে সুবিধা দেওয়া হয়েছে। এতে মোদির গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকে আদানির সঙ্গে তাঁর সখ্যের প্রসঙ্গ এবং ২০১৪ সালে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর আদানি গ্রুপের সম্প্রসারণ তুলে ধরা হয়েছে। এসব অভিযোগকে প্রামাণ্যচিত্রে সুবিধাভোগী পুঁজিবাদ হিসেবে বর্ণনা করা হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আদানি এন্টারপ্রাইজ লিমিটেড ৫০ কোটি রুপির মানহানির মামলা করে। শুনানিতে বলা হয়, গুরুতর দুর্নীতির অভিযোগগুলোর পক্ষে উপযুক্ত আইনি প্রমাণ উপস্থাপন করা হয়নি। আদালত ইউটিউব, এক্স ও ইনস্টাগ্রামকে সংশ্লিষ্ট ভিডিও ও ক্লিপ সরানোর নির্দেশ দেন। বিজেপি ও আদানি গ্রুপ অভিযোগগুলোকে ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।