Web Analytics

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের ঘাটতি থাকায় জরুরি ভিত্তিতে নতুন উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মঙ্গলবার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, হাই লেভেল নেগোশিয়েশন কমিটির সুপারিশের আলোকে সরকার উড়োজাহাজ কিনবে।

মন্ত্রী বলেন, যেকোনো ক্রয়প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে সম্পন্ন করা হবে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদার করা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়ন এবং এয়ারবাস কেনার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন ২০১৭ সালে বাংলাদেশের ওপর হাই রিস্ক কার্গো অ্যান্ড মেইল স্ট্যাটাস আরোপ করায় কার্গো হ্যান্ডলিংয়ের সময় ও ব্যয় বেড়েছে। স্ট্যাটাস প্রত্যাহারে সরকার উদ্যোগ নিয়েছে এবং প্রয়োজন অনুযায়ী বিমানবন্দরে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বসানো হচ্ছে। সাম্প্রতিক অডিটে হযরত শাহজালাল ও সিলেট ওসমানী বিমানবন্দর সন্তোষজনক রেটিং পেয়েছে। সারাহ কুক বলেন, বাংলাদেশের হসপিটালিটি খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা আগ্রহী এবং অ্যাভিয়েশন হাব গঠনে যুক্তরাজ্য সহযোগিতা করতে প্রস্তুত।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।