Web Analytics

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জামায়াতের মেয়র পদপ্রার্থী ও নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন শুক্রবার ফজরের নামাজের পর হাতিরঝিল মহানগর প্রজেক্ট অংশের পাবলিক ইয়ার্ডে প্রভাতী সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। প্রাতঃভ্রমণ ও শরীরচর্চা শেষে অনুষ্ঠিত এ সভায় তিনি নগর উন্নয়ন ও নাগরিক সেবায় তার গৃহীত নানা পরিকল্পনা তুলে ধরেন।

সেলিম উদ্দিন বলেন, হাতিরঝিল প্রভাতী সংঘের নিয়মিত শরীরচর্চা সমাজে সুস্থ ও নৈতিকভাবে শক্তিশালী মানুষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জানান, তার টিম এলাকার সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় থাকবে এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিগগিরই একটি বড় পরিসরের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

সভায় প্রভাতী সংঘের সভাপতি হারুন অর রশীদ দুলালের সভাপতিত্বে সদস্য ও স্থানীয় নেতারা সেলিম উদ্দিনের উদ্যোগকে সমর্থন জানান এবং নগর উন্নয়ন কার্যক্রমে পাশে থাকার অঙ্গীকার করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।