Web Analytics

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দুপুরে র‌্যাব-১১-এর একটি বিশেষ দল তাকে আটক করে। মোয়াজ্জেম নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কাজরা এলাকার তারা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

র‌্যাবের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের দাঙ্গা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে মোয়াজ্জেমসহ কয়েকজন বন্দি দেয়াল টপকে পালিয়ে যান। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় ১৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, মোয়াজ্জেম ঢাকার মতিঝিল থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। রায় হওয়ার পর তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। পালানোর পর তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে র‌্যাব জানিয়েছে। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।