Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছেন। রোববার মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, মার্কিন বাহিনী ইরানি সেনাদের মোকাবিলা না করে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্য করছে। তিনি বলেন, যত চাপই দেওয়া হোক, ইরান যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না।

পেজেশকিয়ান প্রশ্ন তোলেন, সেনাদের বিরুদ্ধে না লড়ে কেন বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে লক্ষ্য করা হচ্ছে। তিনি আরও জানতে চান, কেন সাধারণ মানুষকে খাবার ও ওষুধ থেকে বঞ্চিত করা হচ্ছে। তার ভাষ্য, ইরানের জনগণকে গুণ্ডামির কাছে মাথা নত করানো যাবে না।

টানা ৪০ দিন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ-অবরোধ বজায় রেখেছে, যার ফলে খাবার, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্য দেশটিতে পৌঁছাতে পারছে না। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান হরমুজ প্রণালি প্রায় বন্ধ রেখেছে এবং যুদ্ধের আগের তুলনায় সেখানে জাহাজ চলাচল অনেক কমেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।