Web Analytics

ইরানের অস্ত্র পরিবহন এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য আনা-নেওয়ার স্থলপথ লক্ষ্য করে ‘আয়রন গেট’ নামে নতুন টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আলজাজিরাকে জানান, উদ্যোগটির লক্ষ্য ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো, দেশটির অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করা এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য কমানো।

মুলরয়ের মতে, এই টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী অর্থনৈতিক ‘শ্বাসরোধ কৌশল’ আরও বিস্তৃত করবে। তিনি বলেন, সেন্টকম সিআইএ ও অন্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে ইরানে অস্ত্রব্যবস্থা প্রবেশের পথ শনাক্ত করবে, সরবরাহ বন্ধের উপায় খুঁজবে এবং তেহরান স্থলপথে কীভাবে জ্বালানি পরিবহন করছে তা পর্যবেক্ষণ করবে।

মুলরয় বলেন, পরিকল্পনাটি ‘অপারেশন এপিক ফিউরি’ থেকে ভিন্ন, কারণ আগের অভিযান প্রধানত সামরিক লক্ষ্যবস্তুতে কেন্দ্রীভূত ছিল। নতুন পরিকল্পনায় অর্থনৈতিক ও অবকাঠামোগত স্থাপনা, জ্বালানি পরিবহনব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্ভাব্য লক্ষ্য হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হামলার নির্দেশ দিয়েছেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত তথ্য দেননি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।