Web Analytics

রাজধানীর মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলা চালিয়ে সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ডা. শফিকুর রহমানের দাবি, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে লুটপাট চালানোর পর তা ধ্বংস করে। তিনি বলেন, কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

জামায়াত আমির বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করছে, অন্যদিকে এ ধরনের ঘটনা ঘটছে। তিনি দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।