Web Analytics

ভারতের সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল নির্বাচনি প্রতীক কোন পক্ষ পাবে, সেই বিরোধ তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, উভয় পক্ষকে চার সপ্তাহের মধ্যে সব তথ্যপ্রমাণ ও নথি জমা দিতে হবে এবং এ কাজে সহযোগিতা করতে হবে।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটির শুনানি করছে। মামলায় মমতা ব্যানার্জীর পক্ষে আইনজীবী কপিল সিবাল লড়ছেন। অন্তর্বর্তী নির্দেশে তৃণমূল কংগ্রেসের নাম এবং জোড়াফুল প্রতীক ফ্রিজ করা হয়েছে।

জোড়াফুলের বদলে মমতা ব্যানার্জীর দলকে ফুটবল খেলোয়াড় চিহ্ন এবং ঋতব্রত ব্যানার্জীর দলকে খাম চিহ্ন দেওয়া হয়েছে। শাসকদল বিজেপি জানিয়েছে, আসন্ন দুর্গাপূজার মরসুম শেষ হলে রাজ্যে পৌরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। আগামী তিন মাসের মধ্যে পৌরসভা ভোট হলে মমতা ব্যানার্জীকে জোড়াফুল প্রতীক ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।