Web Analytics

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ জানিয়েছেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বোর্ড আরও সতর্ক থাকবে। তিনি বলেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাড়া অন্য কোনো পরীক্ষা কেন্দ্রে এমন পরিস্থিতি হয়নি। মঙ্গলবার রাতে বোর্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, সোমবারের পরীক্ষায় বোর্ডের আন্তরিকতার ঘাটতি ছিল না, তবে ভোরে আকস্মিক ভারী বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করা সম্ভব হয়নি। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য কুমিল্লা সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ড একযোগে কাজ করেছে। বুধবারের এইচএসসি পরীক্ষা কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে অজিতগুহ কলেজে স্থানান্তর করা হয়েছে, যাতে জলাবদ্ধতার কারণে দুর্ভোগ কমে।

চেয়ারম্যান আহসান পারভেজ উদ্ভুত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার আশ্বাস দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।