Web Analytics

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শুড়ার বাথান মাঠ এলাকার মিয়া বাগান সংলগ্ন স্থানে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পানবরজ পুড়ে যায়। স্থানীয়দের ধারণা, এতে চার কৃষকের প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে তিন ভাই মামুন, মাসুম ও রুহুল এবং অপর কৃষক এমরান হোসেন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ একটি বরোজে আগুন লাগে এবং বাতাসের তীব্রতায় তা দ্রুত পাশের বরোজগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে চারটি বরোজ সম্পূর্ণভাবে পুড়ে যায়। কৃষক এমরান হোসেন জানান, তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পানবরজ করেছিলেন এবং এখন সেই ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় আছেন।

হরিণাকুণ্ডু থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, ঘটনাটি নিয়ে পুলিশি তদন্ত চলছে। তিনি মনে করেন, এটি নাশকতা নয়, বরং একটি দুর্ঘটনা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।