Web Analytics

বাংলাদেশের সাধারণ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূমিধস জয় অর্জন করেছে। এ ফলাফলকে ঘিরে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিশ্লেষণ প্রকাশ করেছে, যেখানে বিএনপির বিজয়কে ভারতের জন্য আপাতত স্বস্তিদায়ক এবং জাতীয় স্বার্থের অনুকূল হিসেবে বর্ণনা করা হয়েছে। ইন্ডিয়া টুডে, এনডিটিভি, দ্য হিন্দু, নিউজ১৮ ও ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন, যা দুই দেশের সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। ভারত মনে করছে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করা ছাড়া তাদের সামনে বিকল্প নেই।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, খালেদা জিয়ার ভারতনীতি একসময় দিল্লির জন্য উদ্বেগের ছিল, তাই তারেক রহমান তার মায়ের নীতি থেকে সরে আসবেন কি না, সেটিই এখন মূল প্রশ্ন। ভারত তারেক রহমানকে জামায়াতের তুলনায় অনেক বেশি উদারপন্থি হিসেবে দেখছে। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতন ইস্যুতে ভারত নতুন সরকারের কাছে উদ্বেগ জানাবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমগুলো মনে করছে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন কমে নতুন সহযোগিতার অধ্যায় শুরু হতে পারে, যা বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।