Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ভ্রমণ ও লজিস্টিক ব্যবস্থাপনায় সতর্ক অবস্থান নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও যাতায়াত নিশ্চিত করতে বিকল্প পরিকল্পনা হাতে নিয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

আইসিসি জানিয়েছে, এই সংকট টুর্নামেন্ট পরিচালনায় সরাসরি প্রভাব ফেলছে না। তবে খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, ম্যাচ কর্মকর্তা, সম্প্রচারকর্মী ও ইভেন্ট স্টাফদের বড় অংশ টুর্নামেন্ট শেষে দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিমানবন্দর ব্যবহার করে নিজ দেশে ফেরেন, ফলে আকাশসীমা বন্ধের প্রভাব তাদের ভ্রমণ পরিকল্পনায় পড়তে পারে। আইসিসির ট্রাভেল ও লজিস্টিক বিভাগ বড় আন্তর্জাতিক এয়ারলাইনের সঙ্গে সমন্বয় করে ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিকল্প রুট নিশ্চিতের চেষ্টা করছে। পাশাপাশি নিরাপত্তা পরামর্শকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং একটি বিশেষ ট্রাভেল সাপোর্ট ডেস্ক চালু করা হয়েছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে, আজ সুপার এইটের শেষ ম্যাচগুলো শেষে ৪ ও ৫ মার্চ সেমিফাইনাল এবং ৮ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।