Web Analytics

সব নাগরিকের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও জোরদারের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ সম্মেলনকক্ষে ফোর্টিফিকেশন অ্যালায়েন্স অব বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, খাদ্য মানুষের মৌলিক চাহিদা ও সর্বজনীন মানবাধিকার এবং নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্যব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও জনস্বাস্থ্যের উপযোগী করা প্রয়োজন। নারী ও শিশুসহ পুষ্টিঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর চাহিদা পূরণে সমন্বিত উদ্যোগ জরুরি বলে তিনি উল্লেখ করেন। খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সংযোজনের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি জনসচেতনতা, কার্যকর সমন্বয় ও বাস্তবভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্ব দেন তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএসটিআই, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টিসিবিকে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে আনা হলে সমন্বয় ও বাস্তবায়ন সহজ হবে। আলোচকেরা নীতিনির্ধারণ থেকে মাঠপর্যায় পর্যন্ত সহযোগিতা, সময়াবদ্ধ কর্মপরিকল্পনা এবং পুষ্টিকরণ কার্যক্রমের নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার কথা বলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।