Web Analytics

অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে ঢাকার চারটি বারে একযোগে তল্লাশি চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শনিবার পরিচালিত এই বিশেষ অভিযানের আওতায় রয়েছে আরএ ডাব্লিউ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

এনবিআর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কয়েকটি বার, রেস্টুরেন্ট, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ফ্রি শপের বিরুদ্ধে অবৈধ উৎস থেকে পণ্য সংগ্রহের অভিযোগ পাওয়া যায়। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রযোজ্য শুল্ক, মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকদের কাছে অ্যালকোহলজাত পণ্য সরবরাহের অভিযোগও ছিল। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংস্থার সমন্বয়ে অভিযান নেওয়া হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চারটি দল গঠন করেছে। তাদের সঙ্গে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা রয়েছেন। কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন, তল্লাশি ও নথি যাচাই করছেন এবং প্রয়োজন হলে পণ্য আটক করবেন। অনিয়ম বা রাজস্ব ফাঁকির প্রমাণ মিললে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।