রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফের মধ্যে মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার ঢাকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৩৭ কোটি টাকা) এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত থেকে অস্ট্রেলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তি ২০২৬–২০২৮ মেয়াদের জন্য অস্ট্রেলিয়ার ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ৩,১৬২ কোটি টাকা) মানবিক সহায়তা প্যাকেজের অংশ। ২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় মোট ১.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১০,৭৭০ কোটি টাকা) সহায়তা দিয়েছে। ইউনিসেফ এই নতুন তহবিল রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে ব্যয় করবে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।