Web Analytics

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি এলাকার কলসির মুখ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপন করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ব্যাটালিয়ন ৫১-এর তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে বিএসএফ খুঁটিটি সরিয়ে নেয়। বৃহস্পতিবার সকালে বিএসএফের একটি দল নিয়ম বহির্ভূতভাবে খুঁটি স্থাপন করলে স্থানীয় বাসিন্দা ও বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানায়।

বিজিবির পক্ষ থেকে বিএসএফকে অবিলম্বে খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং সীমান্ত আইন মেনে চলার তাগিদ দেওয়া হয়। বিজিবির কঠোর অবস্থানের পর বিএসএফ সদস্যরা তাদের ভুল স্বীকার করে খুঁটিটি তুলে নেয়। বিজিবি জানায়, সীমান্তে যেকোনো অবৈধ অনুপ্রবেশ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

রংপুর ব্যাটালিয়ন ৫১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ প্রায়ই এ ধরনের খুঁটি স্থাপনের চেষ্টা করে, তবে বিজিবির কড়া প্রতিবাদের মুখে তা সরিয়ে নেয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।