Web Analytics

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ঘোষণা করেছেন, ইরান যুদ্ধবিরতি চাইছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, আগ্রাসনকারীকে এমনভাবে জবাব দিতে হবে যাতে ভবিষ্যতে আর কখনও ইরানে হামলার কথা না ভাবতে পারে। তিনি আরও বলেন, জায়নবাদী শাসনব্যবস্থা যুদ্ধ, আলোচনা ও যুদ্ধবিরতির চক্র চালু রাখতে চায়, কিন্তু ইরান এই চক্র ভেঙে দেবে।

খাতাম আল-আনবিয়া সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসার সম্ভাবনা নেই, কারণ অতীতের অভিজ্ঞতা ইরানের জন্য তিক্ত ছিল। তিনি উল্লেখ করেন, আগের দুই দফা আলোচনার পরই ইরানের ওপর হামলা চালানো হয়েছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতির শর্ত হলো ভবিষ্যতে ইরানের ওপর আর কখনও আক্রমণ না করার নিশ্চয়তা দিতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।