Web Analytics

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামাবাদে শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে আলোচনায় উপস্থিত সূত্র জানিয়েছে। নিরাপত্তা, কূটনীতি ও অর্থনীতি ছাড়াও বন্দিবিনিময়ের বিষয়টি আলোচনায় রয়েছে। পাকিস্তান দুই পক্ষের মধ্যে আস্থা বৃদ্ধির পদক্ষেপে কাজ করছে বলে জানা গেছে।

তৃতীয় ধাপের এই আলোচনা এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ইরানি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নমনীয়তার অভাব দেখা যাচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালি সংক্রান্ত দাবিতে। তবে ইরান কিছু বিষয়ে ছাড় দিতে রাজি। পাকিস্তানি সূত্রগুলো এই আলোচনার ফলাফল নিয়ে আশাবাদী।

তবে এখনো স্পষ্ট নয় আলোচনার ফলাফল কী হবে—যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, হরমুজ প্রণালিতে অবাধ চলাচল বজায় রাখা, নাকি পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় কোনো সিদ্ধান্ত। রুদ্ধদ্বার বৈঠক থেকে তথ্য ধীরে ধীরে বের হচ্ছে, এবং এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।