Web Analytics

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান অভিযোগ করেছেন, দেশে চলমান জ্বালানি সংকট নিয়ে সরকার জনগণের সঙ্গে লুকোচুরি ও মিথ্যাচারে লিপ্ত রয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ডেমরায় এক কর্মী সভায় তিনি বলেন, তেলের পাম্পে জ্বালানি না থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়লেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

তিনি আরও বলেন, জাতীয় সংসদে এমপি ও মন্ত্রীরা জ্বালানি সংকট স্বীকার করছেন না, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ক্রুড অয়েলের সংকটে বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে এবং জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে প্রকাশের আহ্বান জানান।

সভায় ঢাকা-৫ আসনের প্রার্থী মো. গোলাম আজম সভাপতিত্ব করেন এবং বক্তারা ১৫ মে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির কাউন্সিল সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।