Web Analytics

আফগানিস্তান ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালালে এবং ইরান সহায়তা চাইলে তারা পাশে থাকবে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার (১৫ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন। তিনি বলেন, আফগানরা ইরানের প্রতি সহমর্মিতা দেখাবে এবং দেশটি যুদ্ধের পক্ষে নয়, বরং আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চায়।

মুজাহিদ আরও জানান, ইরান সাম্প্রতিক সময়ে সহনশীলতা দেখিয়েছে এবং আফগানিস্তানের প্রত্যাশা, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ শুরু হবে না। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতিতে যুদ্ধবিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’সহ অন্যান্য যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। আরও একটি রণতরী ওই অঞ্চলে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্ভাব্য যুদ্ধ ঠেকাতে চেষ্টা করছে, কারণ তারা আশঙ্কা করছে, বড় যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চলে অর্থনৈতিক ও মানবিক ক্ষয়ক্ষতি ঘটবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।