Web Analytics

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন দলের সংসদ সদস্যরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টের মিয়ানমারবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের সহসভাপতি লেবার এমপি রুশনারা আলী ও কনজারভেটিভ এমপি জেরেমি হান্ট যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

তাঁরা বলেন, আইসিজের এই রায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করা উচিত। মিয়ানমারের সেনাবাহিনীর আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত থাকায় রোহিঙ্গাসহ দেশটির পুরো জনগোষ্ঠীকে সুরক্ষায় সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া জরুরি বলেও তাঁরা উল্লেখ করেন।

বিবৃতিতে যুক্তরাজ্য সরকারের প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে নিয়মিত বিরতিতে পুনরায় নিষেধাজ্ঞা কার্যকর করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মিয়ানমারের বিরুদ্ধে বাধ্যতামূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রেখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনার কথাও বলা হয়েছে। রোহিঙ্গা নিপীড়নে সৃষ্ট শরণার্থী সংকটের কথা তুলে ধরে তাঁরা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ব্রিটিশ সরকারি সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর দাবি জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।