Web Analytics

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তায় বুধবার রাত পৌনে ১১টার দিকে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হন। আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ ছোটাছুটি করতে গিয়ে কয়েকজন পড়ে গিয়ে আহত হন।

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে পাশের সাহিদ সুপার মার্কেটে। আগুনের ফুলকি ছিটকে গিয়ে কয়েকজন দগ্ধ হন, এর মধ্যে রবিউল ইসলামের মাথায় আগুন ধরে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পাশের তিনতলা ভবনে ছড়িয়ে পড়ে এবং কয়েকটি দোকানের মালপত্র পুড়ে যায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।