Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটে ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিলেও ক্ষমতাসীন বিএনপি তা কার্যকর করতে টালবাহানা করছে। শনিবার ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, বিএনপি গণভোটের ফল মানতে চায় না কারণ ১১ দল ও ঐক্যমত কমিশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আনার কথা বলা হয়েছিল। বিএনপি এই প্রস্তাবে ‘নোট অফ ডিসেন্ট’ দেয়। তিনি আরও জানান, জুলাই সনদে প্রধানমন্ত্রীকে দলীয় প্রধান না রাখার প্রস্তাব এবং উচ্চকক্ষের ১০০টি আসন আনুপাতিক হারে বণ্টনের প্রস্তাবও বিএনপি প্রত্যাখ্যান করেছে।

তিনি অভিযোগ করেন, বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ নয়, বরং ‘সবার আগে বিএনপি’ নীতিতে দেশ চালাচ্ছে এবং বিরোধী এমপিদের উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করছে, ফলে স্বাস্থ্য ও ব্যাংক খাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।