Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান, পার্লামেন্ট স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন সরকারের বিশেষ প্রতিনিধি অংশ নেবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানান।

বাঘাই বলেন, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিদায় ও দাফন অনুষ্ঠান ইরানের জনগণ, মধ্যপ্রাচ্যের মানুষ এবং বিশ্বের মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ এই অনুষ্ঠানে অংশ নিতে ইরানে আসছেন।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জানাজার আনুষ্ঠানিকতা চলবে। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এতে যোগ দেবেন। ইরান সরকার জানাজায় ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।