Web Analytics

এনসিপির মুখপাত্র ও বিরোধী দলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। সোমবার রাতে এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ভারত গত দুই বছর ধরে নিজের ভূখণ্ড ব্যবহার করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে। তার মতে, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা ও জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি সরাসরি অবমাননা।

নাহিদ ইসলামের অভিযোগ, বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে দিল্লিতে হাসিনার কথিত সংবাদ সম্মেলন ভারতের নীতিতে মৌলিক পরিবর্তন না আসার ইঙ্গিত দেয়। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিলেও ভারত সরকারের কাছ থেকে কার্যকর জবাবদিহিতা আদায় করতে পারেনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকেও ৫ আগস্টের ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা বা দুঃখ প্রকাশের কথা আসেনি বলে তিনি উল্লেখ করেন।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রতিবাদকে কার্যকর কূটনৈতিক পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানান। নাহিদ ভারতের কাছে স্পষ্ট ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ, শেখ হাসিনা ও ওসমান হাদীর খুনিদের প্রত্যর্পণ এবং ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক তৎপরতা বন্ধের নিশ্চয়তা চান। এসব বিষয়ে দৃঢ় অবস্থান ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ অর্থহীন বলেও তিনি মন্তব্য করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।