Web Analytics

রাজধানীর মতিঝিলে রোববার বিকেলে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার মার্কিন ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বিকেল সোয়া ৩টার দিকে শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ব্যবসায়ী লোকমান হোসেনকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার জানান, আহত ব্যক্তি মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। লোকমানের হাতের কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর পুলিশ জানায়, হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।