Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে সংখ্যালঘু হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই; নাগরিকত্বের ভিত্তিতে সবাই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে। শুক্রবার বিকেলে ঢাকার পলাশী মোড়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ১৪৩৩ উপলক্ষে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সবার প্রধান পরিচয় হওয়া উচিত বাংলাদেশি; ধর্মীয়, সামাজিক বা নৃগোষ্ঠীগত পরিচয় পরে আসবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকারের মূল নীতি সবার জন্য বাংলাদেশ। অতীতে সনাতন ধর্মাবলম্বীদের একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংক হিসেবে দেখার রাজনৈতিক ধারণারও সমালোচনা করেন তিনি।

মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও আচার নিশ্চিত করেছে। সংবিধান রাষ্ট্রকে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বাধ্য করে এবং ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে বলে তিনি উল্লেখ করেন। উপাসনালয় ও সেগুলোর দায়িত্বপ্রাপ্তদের নিরাপত্তা ও স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’র বদলে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, সহাবস্থান ও শান্তির চর্চার আহ্বান জানান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।