Web Analytics

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথি গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এসব হামলার লক্ষ্য ছিল বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা ক্ষুণ্ন করা এবং বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়া।

ওআইসির সাধারণ সচিবালয় বলেছে, পবিত্র স্থান, মসজিদ ও বেসামরিক স্থাপনায় হামলা সন্ত্রাসবাদের শামিল। সংস্থাটির মতে, এ ধরনের কর্মকাণ্ড ইসলামি মূল্যবোধ, আন্তর্জাতিক রীতিনীতি এবং আইনবিধির পরিপন্থি। পবিত্র স্থানগুলোর মর্যাদা লঙ্ঘনকে এমন গুরুতর অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণ বা সহ্য করা যায় না।

বিবৃতিতে দায়ীদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনের কথা উল্লেখ করেছে ওআইসি। একই সঙ্গে সংস্থাটি সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। পবিত্র স্থান ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সৌদি সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রতিও সমর্থন জানিয়েছে সংগঠনটি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।