Web Analytics

মেঘনা নদীতে অলসভাবে নোঙর করে স্বাভাবিক নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১০টি পণ্যবাহী নৌযানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার নিরাপদ ও দুর্ঘটনামুক্ত নৌযান চলাচল নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহেরু নিগার তনুর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়।

বিআইডব্লিউটিএ জানায়, চ্যানেলে নৌযান নোঙর করে চলাচলে বাধা দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক, মেঘনাঘাট নদী বন্দরের সহকারী পরিচালক, সংশ্লিষ্ট ট্রাফিক ইন্সপেক্টর এবং নৌ পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

এই অভিযান নদীপথে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে বিআইডব্লিউটিএর চলমান প্রচেষ্টাকে আরও জোরদার করবে বলে জানানো হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।