Web Analytics

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রকে নিয়ে ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। চোট, অস্ত্রোপচার ও ফিটনেস নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে কোচ কার্লো আনচেলত্তি রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে সংবাদ সম্মেলনে নেইমারের নাম ঘোষণা করেন।

নেইমারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সংবাদ সম্মেলন স্থলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিল এবার ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। দলে আরও রয়েছেন অ্যালিসন বেকার, মার্কুইনহোস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো, লুকাস পাকেতা, এন্দ্রিক, ম্যাথুস কুনহা, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র। তবে রদ্রিগোর বাদ পড়া ছিল বড় চমক।

নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলের ‘হেক্সা মিশন’ নতুন উদ্দীপনা পেয়েছে, যা আনচেলত্তির অধীনে দলের বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।