Web Analytics

পিউ রিসার্চ সেন্টারের ৩৬ দেশে পরিচালিত সাম্প্রতিক মতামত জরিপে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তির নেতিবাচক চিত্র উঠে এসেছে। ১৬ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ভারতের প্রতি বিরূপ মনোভাব সবচেয়ে বেশি পাকিস্তানে। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক বৈরিতার প্রেক্ষাপটে এই ফলাফল সামনে এসেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৩৬টি দেশে ৪২ হাজারের বেশি মানুষের মতামতের ভিত্তিতে জরিপটি করা হয়। এতে ভারতের কয়েকটি নিকটবর্তী ও গুরুত্বপূর্ণ দেশে ইতিবাচক মনোভাবের চেয়ে নেতিবাচক মনোভাব বেশি দেখা গেছে। বাংলাদেশে ৫১ শতাংশ উত্তরদাতা ভারতের প্রতি নেতিবাচক মনোভাব জানিয়েছেন, আর ৪২ শতাংশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।

প্রতিবেদনে বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপড়েন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টিকে নতুন উত্তেজনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মালয়েশিয়ায় ৫৮ শতাংশ মানুষ ভারতের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রে ভারত নিয়ে জনমত প্রায় সমানভাবে বিভক্ত বলেও জরিপে উঠে এসেছে। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, ভারতের প্রভাব বাড়লেও মানুষের মন জয় করা নয়াদিল্লির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।