Web Analytics

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকিরের সঙ্গে রাইলে পামারট্রির নেতৃত্বে এফবিআইয়ের দুই সদস্যের একটি প্রতিনিধিদল পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তার বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদলের প্রধান সাইবার স্ক্যাম, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়গুলো তুলে ধরেন। বৈঠকের আলোচনায় সাইবার অপরাধ ও প্রযুক্তিভিত্তিক তদন্তসংক্রান্ত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আইজিপি এফবিআইয়ের সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ ও সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধে এফবিআইয়ের সহায়তা বাড়ানোর কথাও বলেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।