Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আগামী মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার আয়োজন করছে। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করার লক্ষ্যে আয়োজিত এই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

ইউজিসি চেয়ারম্যান জানান, কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে গ্রাজুয়েটদের কর্মসংস্থানযোগ্যতা, সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, গবেষণায় উৎকর্ষ এবং গভর্নান্স ও প্রতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রায় ৮৫০ জন আমন্ত্রিত অতিথি, যার মধ্যে শিক্ষাবিদ, নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও শিল্পখাতের প্রতিনিধি রয়েছেন, কর্মশালায় অংশ নেবেন।

অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নের জন্য বাস্তবায়নযোগ্য নীতিগত পথনকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে, যা সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনায় সহায়ক হবে বলে ইউজিসি আশা করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।