Web Analytics

দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য ৪৫ কোটি টাকার বেশি ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে এসএমই ফাউন্ডেশন। ফাউন্ডেশনের রিভলভিং তহবিল থেকে ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় ৮ শতাংশ সুদে এই ঋণ দেওয়া হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় বিদেশফেরত প্রবাসীদের জন্য কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ৭ শতাংশ সুদে বিশেষ ঋণ সুবিধাও দেওয়া হবে। এ লক্ষ্যে রাজধানীতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এসএমই ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ১০ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত লাগবে না এবং সর্বোচ্চ চার বছরে ঋণ পরিশোধ করা যাবে। নারী উদ্যোক্তা, এসএমই ক্লাস্টার, উৎপাদনমুখী শিল্প, রপ্তানিযোগ্য ও আমদানি বিকল্প পণ্য উৎপাদনকারী, তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা, জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের ব্যবসায়ী ও বিদেশফেরত অভিবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোট তহবিলের অন্তত ২৫ শতাংশ নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে।

এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি প্রায় ১৩ হাজার উদ্যোক্তাকে ১ হাজার ২৫০ কোটি টাকার বেশি ঋণ দিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।