Web Analytics

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি মুক্তাকে মঙ্গলবার সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পরে সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে পঞ্চগড় আদালতে তোলা হয়। এ সময় আদালতজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মুক্তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যা মামলাও রয়েছে। তাঁর বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলাও আছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।