Web Analytics

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পার্বত্য অঞ্চল থেকে আওয়াজ আসা উচিত। রোববার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘পাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা সরকারের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি নেই এবং দ্বীপেন দেওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে।

নাহিদ ইসলাম পাহাড়ের বঞ্চনা অবসান, সর্বত্র জবাবদিহিতা এবং সমান নাগরিক অধিকারের পক্ষে অবস্থান জানান। তিনি বলেন, পাহাড়ে ভিন্ন ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ শোনা যায়, যার সমাধান দরকার। পাহাড়ের নৃগোষ্ঠী ও বাঙালি উভয়েই বিভিন্ন বঞ্চনার শিকার বলে উল্লেখ করে তিনি বলেন, বিভাজন ও দ্বন্দ্বের সুযোগ বিদেশি শক্তি নিতে পারে।

তিনি পাহাড়ের রাজনীতি, সমাজ ও অর্থনীতিকে জটিল উল্লেখ করে বলেন, এর একরৈখিক সমাধান নেই। দীর্ঘদিনের বঞ্চনা ও নিপীড়নের রাজনৈতিক সমাধানে দলগুলোর আলোচনার আহ্বান জানান তিনি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে সব জায়গায় এনসিপির প্রতিনিধিত্ব থাকবে এবং পাহাড়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান। সভায় এনসিপি নেতা ও পার্বত্য জনগোষ্ঠীর প্রতিনিধিরা বক্তব্য দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।