Web Analytics

দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দশ দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান। স্বাধীনতা পদকপ্রাপ্ত এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ সুবিধা না থাকায় পরে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে আবার অবনতি হলে রোববার তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত ছিলেন। তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নাট্যজন হিসেবে দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদান রেখেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।