Web Analytics

ঐতিহ্যগত দক্ষিণ-পূর্ব এশীয় উৎস থেকে শ্রমিক যাওয়া কমে যাওয়ায় কৃষিখাতে বাংলাদেশ ও নেপাল থেকে শ্রমিক নিতে আগ্রহী হচ্ছে জাপান। সোমবার সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, টোকিওভিত্তিক শ্রমিক সরবরাহকারী ও প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান মিরাই প্রথম বাংলাদেশি কৃষিশ্রমিক পাঠানোর ইঙ্গিত দিয়েছে। কৃষি দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ দুই বাংলাদেশি প্রার্থী গত আগস্টে চাকরির প্রস্তাব পেয়েছেন এবং শিগগিরই আমোরি প্রিফেকচারে কাজে যোগ দেবেন।

চাকরির প্রস্তাব পাওয়া দুজন হলেন ময়মনসিংহের ২১ বছর বয়সী আহসান হাবিব ও বরিশালের ২০ বছর বয়সী সিয়ামুর রহমান। মিরাইয়ের মূল প্রতিষ্ঠান সাসটেইনেবল হোল্ডিংস জানিয়েছে, ভিয়েতনাম, ফিলিপাইন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে মজুরি বাড়ায় সেসব দেশ থেকে কৃষিশ্রমিক আকর্ষণ করা জাপানের জন্য ক্রমেই কঠিন হচ্ছে।

জাপানের টাইপ-১ বিশেষ দক্ষ কর্মী মর্যাদায় কৃষিশ্রমিকরা সর্বোচ্চ পাঁচ বছর থাকতে পারেন। জুনে কৃষিশ্রমিকের সংখ্যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেড়ে ৪৪ হাজার ৫০ জন হয়েছে। ইন্দোনেশিয়া থেকে সর্বাধিক ১৮ হাজার ২৫৫ জন শ্রমিক জাপানে রয়েছেন; নেপাল থেকে ৯১৬, শ্রীলঙ্কা থেকে ৬৩৮ এবং বাংলাদেশ থেকে ৩৩৪ জন গেছেন। মিরাই ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে সহযোগী রিক্রুট স্কুল পরিচালনা করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।