Web Analytics

ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড তিউনিশিয়ার সিনেমা ‘দ্য ভয়েজ অব হিন্দ রজব’-এর প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ‘রাজনৈতিক স্পর্শকাতরতা’র কারণ দেখিয়ে সিনেমাটির ছাড়পত্র আটকে দেওয়া হয়েছে। সিনেমাটির ভারতীয় পরিবেশক জয় বিরাত্রা এন্টারটেইনমেন্টের প্রধান মনোজ নন্দওয়ানা জানান, তিনি ফেব্রুয়ারিতে সেন্সর ছাড়পত্রের জন্য আবেদন করেছিলেন এবং ৬ মার্চ মুক্তির পরিকল্পনা করেছিলেন। কিন্তু বোর্ডের এক সদস্য সতর্ক করেন যে, সিনেমাটি মুক্তি পেলে ভারত-ইসরাইল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। নন্দওয়ানা এই যুক্তি প্রত্যাখ্যান করেন।

কাউথার বেন হানিয়া পরিচালিত এই সিনেমাটি ২০২৪ সালে গাজায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। এটি ভেনিস চলচ্চিত্র উৎসবে ২০ মিনিটের দাঁড়িয়ে করতালি পায় এবং ‘সিলভার লায়ন’ পুরস্কার জেতে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্সে সিনেমাটি ইতিমধ্যে মুক্তি পেয়েছে।

ভারতে প্রদর্শনী বন্ধের ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস নেতা শশী থারুর এক্স-এ একে ‘লজ্জাজনক’ বলে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ইসরাইলের প্রতি ভারতের কূটনৈতিক সমর্থন বৃদ্ধির প্রভাবেই সেন্সর বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এখনো বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।