Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ মার্চ ২০২৬ এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার জানান, ঘটনাটি প্রায় দুই সপ্তাহ আগের। সে সময় প্রফেসর ড. মাহমুদুল হাসান আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন এবং তিনি আমিরের নির্দেশনার বাইরে কিছু বিষয় যুক্ত করে চিঠিটি পাঠান। বিশেষ করে মন্ত্রীর পদমর্যাদা-সংক্রান্ত অংশটি আমিরের অনুমোদিত ছিল না।

বিবৃতিতে বলা হয়, বিষয়টি দলের নজরে আসার সঙ্গে সঙ্গে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান প্রয়োজনীয় ব্যবস্থা নেন। প্রফেসর মাহমুদুল হাসানকে ২ মার্চ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এমপিকে নতুন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাসী এবং বিভ্রান্তি দেখা দিলে তা দ্রুত সংশোধনের নীতি অনুসরণ করে। তিনি সংশ্লিষ্টদের সঠিক তথ্য উপস্থাপনের আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।