Web Analytics

ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের ক্ষমতা পারমাণবিক অস্ত্রের চেয়েও কার্যকর ও শক্তিশালী প্রতিরোধব্যবস্থা বলে মন্তব্য করেছেন সুফান সেন্টারের নির্বাহী পরিচালক কলিন ক্লার্ক। ২০২৬ সালের ১ জুন আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই প্রণালি ইরানের ‘তুরুপের তাস’, যা ব্যবহার করে তেহরান মাইন ও কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রণালি বন্ধ করে বিশ্ব অর্থনীতিকে অচল করে দিতে পারে।

ক্লার্ক জানান, হরমুজ প্রণালি বন্ধের সম্ভাব্য প্রভাব সম্পর্কে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা ভালোভাবেই অবগত এবং এ বিষয়ে অসংখ্য প্রতিবেদন ও বিশ্লেষণ রয়েছে, যেখানে এর প্রত্যক্ষ ও পরোক্ষ পরিণতি এবং তা এড়ানোর উপায় উল্লেখ আছে। তিনি বলেন, এই প্রণালি তেহরানকে এমন কৌশলগত সুবিধা দিয়েছে, যা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি ছাড়াই কার্যকর।

তার মতে, পারমাণবিক অস্ত্র ব্যবহার সংঘাতকে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় নিয়ে যাবে, কিন্তু হরমুজ প্রণালি বন্ধ করে ইরান অনির্দিষ্টকাল ধরে বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।