Web Analytics

ইরান দাবি করেছে যে তারা বুশেহর প্রদেশের খোরমুজ এলাকায় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহবি জানান, মার্কিন সামরিক বাহিনী ইরানের আকাশসীমায় আগ্রাসন চালাচ্ছিল, যার জবাব হিসেবেই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের অভ্যন্তরে সরাসরি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং একে ‘শক্তিশালী হামলা’ হিসেবে বর্ণনা করেছে। ইরানি সংবাদমাধ্যমগুলো দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে, বিশেষ করে সিরিক, চাবাহারের নিকটবর্তী ক্বেশম দ্বীপ এবং বন্দর আব্বাস এলাকায়।

ইরান সতর্ক করেছে যে, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ নিতে তারা দ্বিধা করবে না, যা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।