Web Analytics

নাটোরের লালপুরে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় লালপুর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৫১ শতাংশ। প্রচণ্ড গরমে মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না, হাট-বাজার ও সড়কে জনসমাগম কমে গেছে। খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও কৃষিশ্রমিকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়ায় দৈনন্দিন কাজকর্মে অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে এবং মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামীম পরামর্শ দিয়েছেন, সবাইকে ছায়াযুক্ত স্থানে থাকা, প্রয়োজন ছাড়া রোদে না যাওয়া, পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ এবং শিশু ও বয়স্কদের ঠাণ্ডা পরিবেশে রাখার জন্য।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।