Web Analytics

রেকর্ড খরার কারণে ফ্রান্সের ছোট নদী ও জলপথের অবস্থা নজিরবিহীনভাবে খারাপ হয়েছে। ফরাসি জীববৈচিত্র্য দপ্তর বা ওএফবির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ৪৩ শতাংশ ছোট জলধারায় পানিপ্রবাহ ব্যাহত হয়েছে অথবা সেগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। ১ আগস্ট পর্যন্ত মূল ভূখণ্ড ফ্রান্স ও কর্সিকাজুড়ে ১,৩৭৩টি ছোট জলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওএফবি এ অবস্থাকে বছরের এই সময়ের জন্য এখন পর্যন্ত সবচেয়ে সংকটজনক পরিস্থিতি বলেছে। ন্যাশনাল লো ওয়াটার অবজারভেটরি নেটওয়ার্কের ৩,২৩০টি পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যের ভিত্তিতে মূল্যায়নটি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম বিএফএমটিভির হিসাবে, ১ জুলাইয়ের তুলনায় ক্ষতিগ্রস্ত জলধারার সংখ্যা ৫৫৪টি বেড়েছে।

খরার প্রভাব ফ্রান্সের সব অঞ্চলে পড়েছে; পশ্চিমের ভঁদে থেকে পূর্বের গ্রঁদ এস্ত পর্যন্ত পরিস্থিতি দ্রুত অবনতি হয়েছে এবং দক্ষিণ-মধ্যাঞ্চলেও তা ছড়াচ্ছে। ওএফবি জানিয়েছে, অবস্থা ২০২২ সালের ভয়াবহ খরাকেও ছাড়িয়েছে। ১৫ জুলাই পর্যন্ত দেশের ৬০ শতাংশ ভূগর্ভস্থ পানির স্তর মাঝারি থেকে অত্যন্ত নিম্ন পর্যায়ে ছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।