Web Analytics

যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অবরোধজনিত অর্থনৈতিক চাপের মধ্যেও ইরানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও পশুখাদ্যের মজুত আগের বছরগুলোর চেয়ে বেশি বলে জানিয়েছে সরকার। শনিবার টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি বলেন, সংকটহীন স্বাভাবিক সময়ের তুলনায়ও বর্তমান মজুত বেশি। রুটি রেশনিং বা এর দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।

নুরির ভাষ্য অনুযায়ী, মজুত শক্তিশালী করা এবং দেশের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে নেওয়া পরিকল্পনা ও পদক্ষেপের ফলেই এই পরিস্থিতি সম্ভব হয়েছে। তিনি রুটির সম্ভাব্য রেশনিং ও দাম বাড়ানো নিয়ে উদ্বেগ নাকচ করেন। ভর্তুকিপ্রাপ্ত বেকারিগুলোতে ব্যবহৃত গম ও আটার দামও অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, নানা সংকট ও প্রতিকূলতা সত্ত্বেও দেশের অর্থনৈতিক ও উৎপাদন কার্যক্রম বন্ধ হয়নি। জ্বালানি অবকাঠামো নিয়ে ঝুঁকি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও পোলট্রি উৎপাদকেরা কাজ চালিয়ে গেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ইরান এখন মুরগির মাংসে স্বয়ংসম্পূর্ণ এবং আমদানির বদলে রপ্তানি করছে। কৃষি খাতে ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি ও প্রায় ৭০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলেও তিনি জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।