Web Analytics

রাষ্ট্রবিজ্ঞানি অধ্যাপক দিলারা চৌধুরী অভিযোগ করেছেন যে একটি প্রতিবেশী দেশ বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে রিটায়ার্ড আমর্ড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ও রাওয়া রির্সাস অ্যান্ড স্টাডি ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ওই দেশটি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন চায় না এবং জনগণকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের কয়েকজন চাঁদাবাজি করলেও তা পুরো আন্দোলনকে ব্যর্থ করে না, কারণ প্রান্তিক জনগোষ্ঠী এতে ভূমিকা রেখেছে। তিনি দেশের এলিট শ্রেণিকে বিদেশে টাকা পাচারের অভিযোগে সমালোচনা করেন এবং জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে ভোটারদের সৎ প্রার্থী বেছে নেওয়ার পরামর্শ দেন।

সেমিনারে লে. কর্নেল মোদাচ্ছের হোসেন, লে. কর্নেল হাসিনুর রহমান ও মেজর (অব.) ব্যারিস্টার সরোয়ার বৈষম্য, নেতৃত্ব সংকট ও রাজনৈতিক দলগুলোর আধিপত্যবাদবিরোধী অবস্থান নিয়ে মত প্রকাশ করেন এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!