Web Analytics

দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সময়সীমা কমিয়ে তিন বছর করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভায় সোমবার এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিষয়টি সরকারি বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সভায় জানানো হয়, বর্তমানে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়। আগে এই কোর্সটি তিন বছর মেয়াদি ছিল, পরে চার বছরে উন্নীত করা হলেও পাঠ্যক্রমে বড় কোনো পরিবর্তন হয়নি। ফলে শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশে এক বছর অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে।

আলোচনায় বলা হয়, কোর্সের মেয়াদ তিন বছর করা হলে শিক্ষার্থীরা বর্তমান সময়ের তুলনায় এক বছর আগে কর্মক্ষেত্রে যোগ দিতে পারবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।