Web Analytics

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর ভেতরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বড় ধরনের তদন্ত শুরু করেছে। ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটরদের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এই তদন্ত পরিচালনা করছে। ২০২৫ সাল থেকেই এই তদন্তের পরিকল্পনা শুরু হয়েছিল বলে জানা গেছে। প্রায় ৩০০ মিলিয়ন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে এএফএর বিরুদ্ধে তদন্ত চলছে, যার মধ্যে অন্তত ২৬০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের পাঁচটি বড় ব্যাংকের মাধ্যমে স্থানান্তরিত হয়েছে। এর মধ্যে ৫৭ মিলিয়ন ডলার নামসর্বস্ব কোম্পানিতে পাঠানো হয়েছে, যার উৎস ও গন্তব্য নিয়ে ধোঁয়াশা রয়েছে।

তদন্তের অংশ হিসেবে ব্যবসায়ী গিয়ের্মো তোফোনিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তদন্তের মূল লক্ষ্য আর্জেন্টিনা ফুটবল সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়া। তার বিরুদ্ধে ওঠা নির্দিষ্ট অভিযোগ যাচাই করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত এখন ফুটবলের সীমা ছাড়িয়ে আর্জেন্টিনার রাজনৈতিক অঙ্গনেও বিস্তৃত হচ্ছে, যেখানে প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই সরকারের কয়েকজন সাবেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে।

মার্কিন বিচার বিভাগের এই কঠোর অবস্থান লাতিন আমেরিকার ফুটবলে স্বচ্ছতা আনতে তাদের দৃঢ় সংকল্পের ইঙ্গিত দিচ্ছে, যদিও প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার প্রভাব আর্জেন্টিনার বিশ্বকাপ পারফরম্যান্সে পড়বে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।